সুমন রঞ্জন সেন
পুষ্প যখন ফুটে উঠে
চারিদিকে ছড়ায় গন্ধ,
পুষ্প গন্ধে মুগ্ধ হবে
হৃদয় মাঝে দেখবে ছন্দ।
কালের তালে আসা যাওয়া
কর্মফলে মানব মনে,
নতুন দিশা দেখার আশায়
চিন্তা করে প্রতি জনে।
নদীর মতো জীবন চলে
দেখবে শত রঙ্গ রেখা,
ধাপে ধাপে দৃষ্ট শত
তাহা থেকে অনেক শেখা।
শেখ হাসিনার জন্মদিনে
অভিনন্দন জ্ঞাপন সুমন,
লেখার নেশায় দু-চার লাইন
খেলতে থাকে হৃদয় ভুবন।
কর্মধারায় উচ্চ পদে
কর্মে মহান দেখবে পথে,
কর্মক্ষেত্রে শান্তির বার্তা
চলতে থাকবে বিজয় রথে।
নারী বোঝে মর্ম ব্যথা
নারীর অন্তর কোমল মায়া,
তেমন নারী উন্মেষ হলে
বৃক্ষের মতো মিলবে ছায়া।
………………….
করিমগঞ্জ, আসাম, ভারতবর্ষ
