জ্বীনকে আপনি চাইলে নিজের কাজে ব্যবহার করতে পারেন!

প্রতীকী ছবি

জ্বীন নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। জ্বীন কী আমাদের উপকার করতে পারে।জ্বীনকে আপনি চাইলে নিজের কাজে ব্যবহার করতে পারেন
যেমন মানুষকে আপনি সাহায্যকারী বা শ্রমিক হিসেবে কাজে লাগাতে পারেন, তেমনি জ্বীনকেও আপনি শ্রমিক হিসেবে কাজ করাতে পারেন। কাজ করিয়ে আপনি তার পাওনা দিয়ে দেবেন। এটি জায়েজ আছে।

হজরত সোলায়মান (আ.) জ্বীনদের নিয়ে বাহিনী তৈরি করেছিলেন এবং তাদের দিয়ে নির্মাণকাজ করিয়েছেন। সুতরাং জ্বীনদের সাহায্য নেয়া নাজায়েজ নয়। তবে এটি বৈধ প্রক্রিয়ায় হতে হবে। জ্বীনকে দিয়ে হারাম কাজ করা যাবে না, আবার জিনের কোনো শর্তও মানা যাবে না।

জ্বীন শব্দের অর্থ ও পরিচিতি: জ্বীনজাতি মানুষের থেকে আলাদ এক সৃষ্টি। জ্বীন শব্দের অর্থ: গুপ্ত, অদৃশ্য, লুক্কায়িত, আবৃত ইত্যাদি। জিন্নি একবচন আর জ্বীন হচ্ছে বহুবচন।

জ্বীন কিসের তৈরী: পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন, ‘আমি আদমের আগে জ্বীনকে সৃষ্টি করেছি ‘লু’এর আগুন (অর্থাৎ ধোয়াবিহীন আগুনের শিখা) হতে। (সূরাহ আল-হিজর: আয়াত: ২৭) (সূরা আর-রহমান: আয়াত ১৫) (সূরাহ আল-আ‘রাফ: আয়াত ১২)

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে অনুপম জ্যোতি (নূর) দিয়ে, জ্বীনদের সৃষ্টি করা হয়েছে (মিম মা-রিজিম মিন নার) ধোয়াবিহীন আগুনের শিখা দিয়ে এবং আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে তাই দিয়ে যার কথা (কোরআনুল কারীমে) তোমাদের বলা হয়েছে (অর্থাৎ মাটি)। (সহীহ মুসলিম; মিশকাতুল মাসাবিহ হা/৫৭০১)

জ্বীন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে: এতে কোনো সন্দেহ নেই যে, জ্বীন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পচা শুষ্ক ঠনঠনে মাটি হতে। আর এর পূর্বে জ্বীনকে সৃষ্টি করেছি ধোয়াবিহীন আগুনের শিখা হতে।’ (সূরা হিজর, আয়াত ২৬-২৭)

প্রকাশ্যে ফারহান আখতারের কাঁধে চেপে বসলেন প্রিয়াঙ্কা

জায়রা ওয়াসিমও রয়েছেন 

নিজস্ব প্রতিবেদন: ফারহান আখতারের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার ফারহান আখতারের কাঁধে চেপে বসেলন অভিনেত্রী। কি অবাক লাগছে তো শুনে?
ঘটনা হল, সোমবার প্রকাশ্যে আসে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর পোস্টার। পরিচালক সোনালি বোসের এই সিনেমায় প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত সরফ।


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ট্যুইটার হ্যান্ডেলে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর পোস্টার প্রকাশ্যে আনেন। সেখানেই ফারহান আখতারের কাঁধে চড়তে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। মঙ্গলবার মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার। পাশাপাশি আগামী ১১ অক্টোবর এই সিনেমা মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।


মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বিয়ের পর ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-ই প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম সিনেমা বলিউডে। অন্যদিকে পরিচালক সোনালি বোসের এই সিনেমা মুক্তির পর বলিউড থেকে বিদায় নেবেন বলে জানিয়েছেন জায়রা ওয়াসিম। যা নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে।
পাশাপাশি সিনেমার শ্যুটিংয়ের মাঝপথে জায়রা ওয়াসিম এবং তাঁর পরিবারের লোকের সঙ্গে কোনওরম যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেন পরিচালক সোনালি বোস। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই জায়রার কোনও খবর পাচ্ছেন না বলেও অভিযোগ করেন বলিউডের এই পরিচালক।

সাংবাদিকদের সঙ্গে প্রেম লাভজনক!

সাংবাদিকদের সঙ্গে প্রেম করা বেশ কঠিন। সাংবাদিকদের পকেট প্রায় সবসময়ই খালি থাকে। আর সারাক্ষণ কাজ নিয়েই মেতে থাকেন তারা। কথাটা একেবারে মিথ্যাও নয়। কিন্তু তাই বলে তাদের সঙ্গে প্রেম করা কঠিন- এমন কথা পুরোটাই আজগুবি।
সাংবাদিকদের সঙ্গে প্রেম করা বেশ লাভজনক। সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অন্য যেকোনো পেশার পার্টনারের থেকে কয়েকশ মাইল এগিয়ে। জেনে নিন এর কারণ:
১. পেশার খাতিরে সাংবাদিকরা এমনিতেই চরকার মতো ঘুরতে থাকেন। তাই শহরের অলিগলিতে কোথায় কী আছে- সবই তাদের নখদর্পণে। আর এ কারণেই তাদের সঙ্গে প্রেম মানে জীবনে আনন্দের আর ফুর্তির প্রাচুর্য্য।
২. সাংবাদিকরা সচরাচর এতোটাই কম বেতন পান যে টাকা বিষয়ে তাদের মোহ ব্যাপারটা তৈরি হয় না। ভেবে দেখুন, টাকার প্রতি বিশেষ আকর্ষণ নেই এমন প্রেমিক বা প্রেমিকা কি সহজে মেলে?
৩. পেশার জন্য সাংবাদিকরা সর্বদাই ব্যস্ত। তাদের সঙ্গে প্রেম করলে আপনার ব্যক্তিগত সময়ের বিশেষ অভাব হবে না। কারণ আপনার নিজস্ব সময়ে নাক গলানোর সময়টাই যে তাদের বিশেষ নেই।
৪. সাংবাদিকরা অনেকটা কাঁঠালি কলার মতো। চাই বা না চাই কয়েক গুচ্ছ কাজ তাদের শিখে রাখতেই হয়, যাকে বলে ‘বাই ডি ফল্ট মাল্টিটাস্কিং’। এক সঙ্গে অনেক কাজ তাদের অভ্যাস হয়ে যায়। বাড়িতে এমন একজন মাল্টিটাস্কিং পার্টনার কে না চায় বলুন?
৫. সাংবাদিকদের সঙ্গে কথা বলুন। দেখবেন, জানা থাকুক বা না থাকুক আলপিন থেকে আলাস্কা, সব কিছু নিয়েই তারা নাতি দীর্ঘ বক্তব্য দিতে পারেন। ফলে যখন কোনো কাজ থাকবে না, একঘেয়ে লাগবে। তাদের সঙ্গে আরামে বকবক করতে পারেন।
৬. খবর সন্ধানের তাগিদে এর, ওর, তার থেকে এতো এটা, ওটা, সেটা শুনতে হয়, সাংবাদিকরা আপসেই ভাল শ্রোতা হয়ে ওঠেন। প্রেমিক বা প্রেমিকা যদি ভাল শ্রোতা হল, তার থেকে ভাল আর কী-ই বা হতে পারে?
৭. পেশার খাতিরেই বিশ্বাসী হয়ে থাকেন সাংবাদিকরা। সংবাদের জন্য অনেক লোকজনের কাছে যেতে হয় তাদের। সংবাদ উৎসের পরিচয় গোপন রাখতে হয়। আর এ কারণেই বিশ্বাসী আর সহায়তাপ্রবণ হয় সাংবাদিকরা। জীবনে এমন একজন মানুষ কে না চায়?
৮. এমনিতেই তাদের এমন গাধার খাটুনি খাটতে হয়। সাংবাদিকরা ইচ্ছা-অনিচ্ছার উর্ধ্বে গিয়ে বাই ডি ফল্ট কঠোর পরিশ্রমী হয়ে ওঠেন। সঙ্গী বা সঙ্গিনী পরিশ্রমী হওয়া যে কারো পক্ষেই অত্যন্ত সুখকর।
৯. সাধারণত সাংবাদিকরা বেশ সৃজনশীল হন। নিজের পেশা ছাড়াও আরো অনেক কিছুতেই পারদর্শী হন। পার্টনার যদি সৃজনশীল হন, তা হলে গর্বে বুকের ছাতি ইঞ্চি খানেক বাড়ে বৈকি!
১০. সারাটা দিন এর ওর সঙ্গে খেজুরে ভদ্রতা করতে গিয়ে এমন হাসিটা দিতে হয়, সেই হাসিটাই সাংবাদিকদের কেমন অভ্যাস হয়ে যায়। হাসি খুশি প্রেমিক বা প্রেমিকা কে না চায়?


সূত্রঃ আনন্দবাজার

আশুরার ঐতিহাসিক ঘটনা ও যত বিভ্রান্তি

আমাদের দেশে মহররমের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে শুরু হয় বিভিন্ন রূসম। এর মূলে রয়েছে আশুরা। মহররমের দশ তারিখকে আশুরা বলে। আশুরা আরবি শব্দ, যা আরবি ‘আশারা’ বা আশার’ শব্দ থেকে নির্গত হয়েছে। ‘আশারা’ বা ‘আশার’ অর্থ হচ্ছে দশ।
বাংলার মুসলমানদের বিভিন্ন রূসম রেওয়াজ জারির কারণ হচ্ছে, এই দিনে হজরত হুসাইন (রা.)-কে কারবালার ময়দানে শহীদ করা হয়। অতএব শুধু আশুরার দিন নয় বরং পুরো মহররম মাসকে শোকের মাস হিসেবে পালন করতে হবে এটাই আমাদের সমাজে অলিখিত নিয়ম। আনন্দ-ফূর্তি প্রকাশ পায় এমন কোনো কাজ করা যাবে না। কাপড় সেলাই করা, ঘর লেপা বা এ জাতীয় কোনো কাজ মহররমে করা যায় না। এগুলো করার বিধান আলোচনার আগে আশুরার গুরুত্বের কারণগুলো আমাদের সামনে আসা দরকার। অন্যথায় বিভ্রান্তির ঘোর কেটে বের হওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না।

বিভিন্ন কারণে প্রাগৈসলামিক যুগ থেকেই আশুরা গুরুত্বপূর্ণ। আমরা জানি, হজরত নূহ (আ.) এর যুগে বন্যা দ্বারা আল্লাহর অবাধ্য বান্দাদেরকে নিঃশেষ করে দেয়া হয়। আল্লাহ তায়ালার নির্দেশে হজরত নূহ (আ.) প্রত্যেক জাতের প্রাণীর একটা একটা জোড়া নৌকাতে ওঠিয়েছিলেন। মুসনাদে আহমদের বর্ণনা মতে বন্যার পর নৌকা যখন জূদী পাহাড়ে ভেরে, ওই সময়টা ছিল মহররমে দশ তারিখ তথা আশুরা। এ কারণে ঐতিহাসিক দিন হিসেবে সকলের কাছে আশুরা পরিচিত ছিল। রাসূল (সা.) এর যুগে কুরাইশরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তথাপি ওরা নিজেদেরকে হজরত ইব্রাহিম ও ইসমাইল (আ.) এর শরীয়তের অনুসারী দাবী করত। মক্কার মুশরিক সম্প্রদায় ইব্রাহিম (আ.) এর শরীয়ত মনে করে যেগুলো পালন করত, ইসলামের সঙ্গে সেগুলো সাংঘর্ষিক না হলে রাসূল (সা.) তাতে অংশগ্রহণ করতেন। এমন দুটি বিষয় হলো আশুরার দিন রোজা রাখা ও কাবা শরিফে নতুন গিলাফ লাগানো।

মনে করা হয় এগুলো হজরত ইব্রাহিমম ও ইসমাইল (আ.) এর যুগে সূচনা হয়েছে। তাই আরবদের কাছে আশুরা বিশেষ দিন হিসেবে আগে থেকেই পরিচিত। এ বিষয়ে সহীহ মুসলিমে ইমাম মুসলিম (রা.) কয়েকটি বর্ণনা এনেছেন। হিজরত করে নবী করিম (সা.) যখন মদীনায় আসলেন, দেখেন আশুরার দিনে মদীনার ইহুদীরা রোজা রাখে। তাদেরকে রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে তারা বলে এই দিনে আল্লাহ তায়ালা হজরত মূসা (আ.) ও তার অনুসারী বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এবং অত্যাচারী ফেরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরে ছিলেন। আল্লাহ তায়ালার এই অনুগ্রহের শুকরিয়া হিসেবে আমরা এই দিনে রোজা রাখি। তখন নবী করিম (সা.) সাহাবায়ে কেরামকে বলেন, আমরা হচ্ছি হজরত মূসা (আ.) এর খাঁটি অনুসারী। অতএব, আমরা রোজা রাখার বেশি হকদার। ইবাদতের দিক থেকেও আশুরার দিন গুরুত্বপূর্ণ। রাসূল (সা.) বলেন, আরাফার দিনের রোজা দ্বারা আশা রাখি আল্লাহ তায়ালা বিগত ও আগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন। আর আশুরা দিনের রোজা আশা রাখি আল্লাহ তায়ালা এর দ্বারা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’

বাইহাকি শরিফের এক হাদিসে এসেছে, আবু হুরাইরা (রা.) এর সূত্রে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তায়ালা সারা বছর তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন।’ হাদিসটি সনদগতভাবে খুবই দুর্বল। কিন্তু ফজিলতের ব্যাপারে দুর্বল হাদিস অনুযায়ী আমল করার সুযোগ থাকায় বুযূর্গগণ এই হাদিসের ওপর আমল করেছেন বলে প্রমাণিত। যেমন ইবনে উয়াইনা (রাহ.) বলেন, পঞ্চাশ বছর যাবত আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমি এতে কল্যাণই পেয়েছি। (মাউসূয়াতুল ফিকহিয়া আল কুয়েতি, খন্ড-২৯, পৃষ্ঠা-২২০)

মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, রমজানের রোজার পর আল্লাহ তায়ালার কাছে প্রিয় রোজা হচ্ছে মহররম মাসের রোজা। এ সকল হাদিস দ্বারা প্রমাণীত হয়, মহররম ও আশুরার মর্যাদা হজরত হুসাইন (রা.) এর শাহাদাতের কারণে, বিষয়টি এমন নয়। বরং হজরত ইব্রাহিম, হজরত মূসা (আ.) ও নবী করিম (সা.) এর যুগেও এর বিশেষ গুরুত্ব ছিল। রাসূল (সা.) নিজেও এই দিনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।

প্রশ্ন হলো, একদিকে হজরত হুসাইন (রা.) এর শাহাদাতের কারণে আমাদের শোক প্রকাশের প্রয়োজন মনে হচ্ছে। অন্যদিকে আল্লাহ তায়ালার প্রিয় নবী হজরত মূসা (আ.) ও বনি ইসরাইলের মুক্তির জন্য আনন্দ প্রকাশ করা দরকার তাহলে আমরা এখানে কোনটি করব? তাই এখানে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু করা ঠিক হবে না বরং শরীয়ত যা করতে বলেছে এর মধ্যে সীমাবদ্ধ থাকাই উভয় জাহানের জন্য কল্যাণকর। আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার কথা আলোচনা হয়েছে। এখানেও একটি বিভ্রান্তি রয়েছে।

প্রখ্যাত ফকিহ খালেদ সাইফুল্লাহ রাহমানি হাফিজাহুল্লাহ বলেন, মুসলিম শরিফে মহররমের দশ তারিখ রোজা রাখার কথা বলা হয়েছে। দুর্বল সনদের হাদিস দ্বারা বুঝা যায়, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। রোজা রাখলে খাবার খাবে কীভাবে? তাই এটাও চিন্তার বিষয়। কোনো কোনো আলেমের মত হচ্ছে, হাদিস দ্বারা খাবার খাওয়ানো উদ্দেশ্য নয় বরং স্বচ্ছলভাবে চালানো উদ্দেশ্য। তখন রোজা রাখার হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হবে না। কারণ খাবার না খেয়েও ওই দিন স্বচ্ছলভাবে চালানো যেতে পারে।

আশুরার দিনে সংঘটিত সর্বশেষ ঐতিহাসিক ঘটনা হচ্ছে হজরত হুসাইন (রা.) এর শাহাদাত। ইতিহাসটা অনেকটা এ রকম যে, কূফাবাসী একের পর এক চিঠি হজরত হুসাইন (রা.) এর কাছে পাঠাতে লাগলেন। চিঠিতে উল্লেখ করা হয়, তারা ইয়াজিদের পরিবর্তে আপনার হাতে বাইয়াত হতে চায়। এক পর্যায়ে অবস্থা পর্যবেক্ষণের জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠানো হয়। তখনো কূফার অবস্থা ছিল শান্ত। তাই কূফাবাসীর আবেগের কোনো কমতি ছিল না। তাই মুসলিম ইবনে আকিল হুসাইন (রা.) এর কাছে পত্র লেখে জানান যে, তাদের কথা বাস্তব আপনি কূফায় চলে আসুন। পত্র পাঠানোর পরপরই কূফার শাসক  পরিবর্তন হয়। ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কূফার শাসক হন। সে ছিল নিষ্ঠুর প্রকৃতির। তার হুমকিতে কূফাবাসী নিজেদের অবস্থান থেকে সরে আসে। এমনকি মুসলিম ইবনে আকিলকেও তারা থাকার সুযোগ দিতে রাজি হয়নি। এক পর্যায়ে তাকে গ্রেফতার করে হত্যা করা হয়। এদিকে এতকিছু হচ্ছে কিন্তু সে সংবাদ মদীনায় পৌঁছেনি। তাই হুসাইন (রা.) মুসলিম ইবনে আকিলের চিঠি মোতাবেক প্রস্তুতি নিয়ে রওয়ানা হয়ে যান।

অবশেষে ৬১ হিজরির মহররম মাসের আশুরার দিন কারবালায় শাহাদাত বরণ করেন। তখন তার বয়স ছিল ৫৪ বছর ছয় মাস পনের দিন। বহু হাদিস দ্বারা প্রমাণীত যে, নবী করিম (সা.) জীবদ্দশায় হজরত হুসাইন (রা.) এর শাহাদাতের সংবাদ দিয়েছিলেন। যেমন উম্মে ফজল বিনতে হারেস (রা.) থেকে বর্ণিত যে, তিনি একদিন নবী করিম (সা.) এর ঘরে গিয়ে বলেন, ইয়া রাসূল্লাহ! আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। রাসূল (সা.) বলেন সে স্বপ্নটি কী? সে বললো, আমি দেখেছি আপনার দেহ থেকে একটি গোশতের টুকরা আলাদা হয়ে আমার কাছে এসে পড়েছে। রাসূল (সা.) বলেন, ওটা ভালো স্বপ্ন তুমি দেখেছ। আমার কন্যা ফাতেমা ছেলে সন্তান জন্ম দেবে। ওই সন্তান তোমার কাছে লালিত পালিত হবে। রাসূল (সা.) এর ভবিষ্যতবাণী অনুযায়ী কিছু দিন পর ফাতেমা (রা.) এর ঘরে হুসাইন (রা.) জন্মগ্রহণ করেন। উম্মে ফজলের কাছে লালন পালনের জন্য দেয়া হলো। কিছু দিন পর উম্মে ফজল তাকে নিয়ে আসেন রাসূল (সা.) এর কাছে। রাসূল (সা.) তাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। উম্মে ফজল বলেন, কী হয়েছে আপনার ইয়া রাসূল্লাহ! রাসূল (সা.) বলেন, এই মাত্র জিবরাইল (আ.) এসে আমাকে সংবাদ দিয়ে গেছেন যে, আমার এই সন্তানকে আমার উম্মতেরা হত্যা করবে। (বিদায়া ওয়ান নিহায়া, খন্ড-৪, পৃষ্ঠা-৫১১) 

হজরত হুসাইন (রা.) এর শাহাদাতের ব্যাপারে আমাদের সমাজে নানা রকম বিভ্রান্তি আছে। যেমন শিমার যখন হজরত হুসাইন (রা.) এর গলা কাটতে পারছিল না তখন হুসাইন (রা.) ওয়াদা দিয়েছিলেন উল্টো দিক থেকে কাটলে আমার জান সহজে বের হবে। এই উপকারের জন্য কিয়ামতের দিন আমি তোমাকে ছাড়া জান্নাতে যাবো না। আরো বলা হয়, ওই দিন সূর্যগ্রহণ হয়েছিল, আকাশের রং পরিবর্তন হয়ে গিয়েছিল, পাথর উল্টালেই  রক্ত বের হত, সমস্ত গোলাপ ওই দিন শুকিয়ে গিয়েছিল ইত্যাদি। ইবনে কাছির (রাহ.) এগুলো বর্ণনা করার পর লেখেন ‘আমাদের থেকে নবী করিম (সা.) বিদায় নিয়েছেন, তিনি ছিলেন মানব জাতির সর্দার কিন্তু তাঁর মৃত্যুতে এমন কিছু হয়নি। তেমনিভাবে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হজরত আবু বকর (রা.) আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার মৃত্যুতে দুনিয়াতে এমন কিছু ঘটেনি। এভাবে হজরত ওমর, ওসমান ও আলী (রা.) এর মৃত্যুর কথা উল্লেখ করেন। আল্লাহ তায়ালাই এ ব্যাপারে ভালো জানেন।’ (বিদায়া ওয়ান নিহায়া, খন্ড-৪, পৃষ্ঠা-৫১২) অতএব, তার কথা দ্বারা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, পূর্বোক্ত ঘটনাগুলো মূলত বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। 

মীর মোশাররফের বিষাদ সিন্ধু মূলত এ সকল ঘটনাকে অবলম্বন করেই লেখা। তাই ঘটনা শুনতে চমৎকার মনে হলেও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। আশুরার দিনে তাজিয়া মিছিল, শরীরকে কাটাছেড়া করা, শোক দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন ইত্যাদিও এ দিবসকে নিয়ে ভ্রান্ত চিন্তার কারণে। ইয়াজিদের ওপর লানত বর্ষণ করাও গোনাহের কাজ। আশুরার দিনে কেউ কেউ সুরমা লাগাতে বলে। এর কোনো ভিত্তি নেই। নাসিবিয়া সম্প্রদায়, যারা ইয়াজিদকে মহব্বত করে তারা সুরমা লাগিয়ে হুসাইন (রা.) এর শাহাদাতের কারণে খুশি প্রকাশ করে। এ সংক্রান্ত হাদিসটিও তারা বানিয়েছে। পরিশেষে বলছি, আশুরা ভ্রান্তিগুলো আমাদের জেনে সেগুলোকে পরিহার করে চলতে হবে। অন্যথায় কিয়ামতের দিন একজন বেদাতি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।

Design a site like this with WordPress.com
Get started