রফিকুল ইসলাম জসিম :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোওয়া গাঁও গ্রামের মোঃ নুরুল ইসলাম নামে ২২ বছরের যুবক হারিয়েছে। আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় হতে তার নিজ গ্রামের নোওয়াগাঁও দোকান থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। হারানো যুবক নুরুল ইসলাম তিনি মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের সদস্য। পিতা মোঃ জোয়াদ আলী (বাজি) মাতাঃ মারজিনা বেগম এর বড় ছেলে। তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেনা শুধু মাত্র মণিপুরি (মীতৈ ভাষায় কথা বলতে পারে ) আজ বিকাল থেকে বাবা, মা সহ তার আত্মীয়-স্বজন সহ সকল জায়গায় সন্ধান করেও সন্ধান মেলেনি। এ সময় নুরুল ইসলামের পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। হারানো সন্ধানে এই মহূর্তে এলাকায় চারদিকে মাইকিং করা হচ্ছে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ-
সিরাজুলঃ ০১৭০৩৯৬৮৪৭০
সবুর উদ্দিনঃ ০১৭১০৪৪৩৩৯৯
রফিকুল ইসলাম জসিমঃ ০১৭৭৯৬৬৬৯৩২
