ছবিতে কুবি সমাবর্তন

অপেক্ষা করুন, আমি আসছি

প্রতিষ্ঠার দীর্ঘ ১৩ বছরের অধিক সময় পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১ম সমাবর্তন। তাই সমাবর্তনকে কেন্দ্র করে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠছিল পুরো ক্যাম্পাস।

প্রিয় ক্যাম্পাস জুড়ে গ্র্যাজুয়েটরা গাউন ও ক্যাপ পরে দলবেঁধে মনের আনন্দে বিচরণ করেছেন। সব জায়গায় উড়েছে কালো ক্যাপ। গাউন পেয়েই মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তাঁরা।

সেবক গ্র্যাজুয়েট

প্রিয়জনের সঙ্গে কিছু সময়

আমরা কৃষকের সন্তান

আমার খুশি সীমানা ছাড়িয়ে

রিকশাচালক গ্র্যাজুয়েট

আবার এক ফ্রেমে বন্ধুরা সবাই

ফিরে এসো বন্ধু

তোমায় নিয়ে আমাদের ভাবনা

মা আমায় দোয়া করো

আমরা আজ স্বাধীন

বাইক্কা বিলে কমছে অতিথি পাখির সংখ্যা

রফিকুল ইসলাম জসিম

রিপন দে

বাইক্কা বিলে কমছে অতিথি পাখির সংখ্যা

শীতে পরিযায়ী পাখিতে মুখরিত থাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিল। নানা জাত-প্রজাতির রং-বেরঙের পাখির কলকাকলি, খুনসুটি, ওড়াউড়ি ও পানির ভেতর ডুব দেওয়া আর দলবেঁধে সাঁতার কাটার দৃশ্য দেখে তৃপ্ত হন দেশি-বিদেশি পর্যটকরা। তবে এ বছর অন্যান্য বছরে মতো পাখির দেখা নেই। কমেছে পাখির সংখ্যা। তবে পাখির সংখ্যা কমলেও বেড়েছে পাখির প্রজাতি।

২০০৩ সালে হাইল হাওরের প্রায় ১২০ একরের বাইক্কা বিলকে অভয়াশ্রম ঘোষণার শুরু থেকেই বাইক্কা বিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠন’। তাদের দেওয়া তথ্যমতে, গত কয়েক বছরের তুলনায় এ বছর পাখির সংখ্যা কমে এসেছে মারাত্মকভাবে। যার জন্য প্রধানত দুটি কারণকে দায়ি করছে সংগঠনটি। জলজ বন কমে যাওয়া এবং শীত কম থাকা।

jagonews24

সেই সাথে বাইক্কা বিলের ভেতরে পাখি শিকার বন্ধ থাকলেও হাইল হাওরের বিশাল এলাকায় জনবল সংকটের কারণে বন্ধ করা যাচ্ছে না পাখি শিকার। প্রতি রাতেই বিষটোপ এবং বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে নতুন নতুন পদ্ধতিতে পাখি শিখার করছে চোরা শিকারিরা।

সংগঠনের সভাপতি আব্দুস সোবান চৌধুরী বলেন, ‘এ বছর শীত বেশি পড়েনি তার ওপর প্রাকৃতিক কারণে কমে গেছে জলজ বন। পরিযায়ী পাখীদের বড় একটি অংশ পানিফল, হেলেঞ্চা, বল্লুয়া, চাল্লিয়া ইত্যাদিসহ পদ্মপাতাকে ঘিরে বসবাস করে। এসব জলজ বন থেকে নানা ধরনের উদ্ভিদ এবং পোকা খেতে পছন্দ করে। কিন্তু গত বর্ষায় প্রচুর কচুরিপানা থাকায় পানির নিচে থাকা জলজ বন কচুরিপানার কারণে নষ্ট হয়ে গেছে। যার কারণে জলচর পাখিদের সংখ্যা কমে এসেছে। ১২০ হেক্টরের বাইক্কা বিলের আয়তন বেড়েছে আমাদের আবেদনের প্রেক্ষিতে। বর্তমানে এর আয়তন প্রায় ৩০০ হেক্টর। আমাদের ৬ জন প্রহরী বাইক্কা বিলকে চোরা শিকার থেকে মুক্ত রাখতে পারলেও হাইল হাওরের মতো বিশাল এলাকা সামলাতে প্রচুর জনবল প্রয়োজন।

jagonews24

বাইক্কা বিল ঘুরে দেখা যায়, পাখির আগমন ঘটলেও তা খুবই কম। বাইক্কা বিলের ওয়াচ টাওয়ারের সামনের অংশে অন্যান্য বছর জলজ বনে যেভাবে পাখির উপস্থিতি দেখা মিলত, এ বছর তা নেই। ওয়াচ টাওয়ারের বামপাশের কিছু অংশ ছাড়া বিশাল অংশ জলজ বন শূন্য। জলজ বন কমে গেছে অন্তত ৫০ শতাংশ। অন্যান্য বছর থেকে পাখির সংখ্যা এ বছর কম হলেও এ বছর বেড়েছে পাখির প্রজাতি। গত বছর বাইক্কা বিলে ৩৯ প্রজাতির পাখির দেখা মিললেও এ বছর এখন পর্যন্ত (৫ জানুয়ারি) ৭০ প্রজাতির পাখির দেখা মিলেছে। যা নানা প্রজাতির পাখির জন্য বাইক্কা বিল আদর্শ জায়গা হিসেবে প্রমাণ করে।

বাইক্কা বিলে পাখির ছবি তুলতে এসেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মো. সামিয়াত জামান খান জিকো। তিনি বলেন, ‘প্রতি বছর এ মৌসুমে পাখির ছবি তুলতে আমি বাইক্কা বিল আসি। এ বছর পাখির উপস্থিতি অন্যান্য বছর থেকে কম। তবে আমি ৭০ প্রজাতির পাখির দেখা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য রাজ সরালি, সরালি, বালিহাঁস, পাতি তিলি হাঁস, মরচে রং ভুতিহাঁস, গিরিয়া হাঁস, পিয়ং হাঁস, গয়ার বা সাপপাখি, পাতি কূট, পাতি পানমুরগি, বেগুনি-কালেম, পানকৌড়ি, কানিবক, ডাহুক, জলময়ূর, ছোট ডুবুরি, ধলাবক, বেগুনি বক, ধূপনি বক, মাছরাঙা, গোবক, লাল ফিদ্দা, বড়গুটি ঈগল, পুবের পানকাপাসি, পালাসি কুরাঈগল, শঙ্খচিল, প্রায় ৫-৭ প্রজাতির ফুটকি, কালা লেজ জৌরালি, তিলা লালপা, বিল বাটান, গেওয়ালা বাটান, কালাপাখ ঠেঙি, লাল লতিকা টিটি, মেটেমাথা-টিটি, রাঙাচ্যাগা ইত্যাদি।

jagonews24

অভিযোগ রয়েছে, বাইক্কা বিল এবং হাইল হাওর থেকে রাতের আঁধারে প্রতিদিন পাখি শিকার করছে চোরা শিকারিরা। যা ভোরের আলো ফোটার আগেই মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে নির্দিষ্ট হাতে এবং স্থানে পৌঁছে দেওয়া হয়। বিষটোপ দিয়ে পাখি হত্যার প্রমাণও মিলেছে ছবিতে। পাখিপ্রেমী খোকন সিংহ জানান, তিনি প্রতি সপ্তাহে বাইক্কা বিল আসেন। বাইক্কা বিলে অনেক সময় বিষটোপ দিয়ে হত্যা করা পাখির মৃতদেহ দেখেছেন এবং সম্প্রতি এমন একটি পাখির ছবি ধারণ করেছেন।

পাখি শিকারের বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (প্রকৃতি ও বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগ) আব্দুল ওয়াদুদ বলেন, ‘পাখিদের কেউ যেন শিকার করতে না পারে, সে ব্যাপারে আমরা অতিরিক্ত সতর্ক আছি। তবে আমাদের জনবল দিয়ে বিশাল এলাকা পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। সাধারণ জনগণ সচেতন হলে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমাদের জন্য ব্যবস্থা নিতে সুবিধা হয়।

jagonews24

বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে, প্রতি বছর বাইক্কা বিলে অতিথি পাখি আসে। গত বছর এর আগের ১০ বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পাখি আসে বাইক্কা বিলে। ২০১৯ সালের পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ১১ হাজার ৬১৫টি পাখির দেখা মেলে। এর মধ্যে পৃথিবীজুড়ে বিপন্ন ৫ প্রজাতি বড়গুটি ঈগল, পালসি কুড়া ঈগল, উদয়ী গয়ার, কালা মাথা কাস্তেচরা ও মরচেং ভূতিহাঁস পাখি ছিল উল্লেখযোগ্য।

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পাখিবিদ ড. ইনাম আল হক বলেন, ‘এ বছর যেহেতু এখনো পাখি শুমারি হয়নি, তাই বলা যাবে না পাখি কম এসেছে নাকি বেশি এসেছে।’ নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাইক্কা বিলে ঘুরে গেছেন জানিয়ে বলেন, ‘আমার চোখে অনেক প্রজাতির পাখির দেখা মিলেছে। তবে পাখি যদি কম এসে থাকে সেটা হবে দুঃখজনক। এ মাসের শেষেই আমরা পাখি শুমারি করব। তখন নিশ্চিত হওয়া যাবে পাখি কম নাকি বেশি এসেছে।’

jagonews24

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক আ স ম সালেহ সুয়েল বলেন, ‘পাখি শিকারিরা বিভিন্ন কায়দায় পাখি ধরে নিয়ে বাজারে বিক্রি করছে। তাই এসব অতিথি পাখি আর বাইক্কা বিলকে নিরাপদ ভাবছে না। ফলে কমছে অতিথি পাখির সংখ্যা। সেই সাথে নিয়ম না মেনে বাইক্কা বিলের আশেপাশে তৈরি করা হচ্ছে ফিশারি। যার কারণে উদ্ভিদ ও জলজ বৈচিত্র্য নেই। জীববৈচিত্র্য রক্ষা করে স্থানটিকে নিরাপদ রাখতে পারলে সারা বছর এখানে পাখি থাকবে। জলজ উদ্ভিদের ভেতর লুকিয়ে থেকে পরিযায়ী পাখিরা নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করে এবং খাবার সংগ্রহ করে। জলজ বনে জলময়ূরসহ অনেক প্রজাতির পাখি ডিম পাড়ে। তাই জলজ বন না থাকলে পাখি আসবে না। এগুলোর দিকে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি জানাচ্ছি।

সংগীত শিল্পী’ জেনিফার গ্রাউত এর কন্ঠে অসাধারণ কুরআন তিলাওয়াত (ভিডিও)

রফিকুল ইসলাম জসিম

জেনিফার গ্রাউত একজন মা’র্কিন সংগীতশিল্পী। তিনি ২০১৩ সালে ইস’লাম ধ’র্ম গ্রহণ করেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০১৫ সালে, ইউটিউবে কোরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। ভিডিও দেখুন

জেনিফার ২০১৩ সালে আরবের প্রসিদ্ধ সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘Arabs Got Talent’-এ সেরা শিল্পী মনোনীত হয়েছিলেন।

জেনিফার গ্রাউত এর কোরআন তিলাওয়াত শুনে ভক্তরা তার কণ্ঠকে ঐশীস্বর আখ্যা দেন। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে কোন শায়েখের তিলাওয়াত বেশি অনুসরণ করেন এবং কার তিলাওয়াত বেশি শোনা হয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন৷

জেনিফার গ্রাউত : অনুসরণের বিষয়ে বলব, হয়তো যে কারো তিলাওয়াতের সঙ্গে আমা’র তিলাওয়াত মিলে যেতে পারে, তবে আক্ষরিক অর্থে আমা’র তিলাওয়াতের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমি বলব, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি মিসরের বিখ্যাত কারি শায়খ সিদ্দিক আল মিনশাবির তিলাওয়াত খুব বেশি শুনি। সুন্দর ও হৃদয়গ্রাহী তিলাওয়াতে তিনি অদ্বিতীয়। মিনশাবির কণ্ঠে সুরা ইউসুফ ও সুরা তাকবির শুনতে আমা’র অসম্ভব ভালো লাগে।

আলোকচিত্রে ‘হিম উৎসব

ছবি : হিম উৎসব-২০১৯

প্রবাদ আছে ‘মাঘের শীতে বাঘও কাঁপে’। যদিও শহুরে জীবনের সঙ্গে এই প্রবাদ বাক্যটির মিল আমি খুঁজে পাই না। কংক্রিটের দেয়ালে এখন আর কুয়াশার চাদর যেমন চোখে পড়ে না তেমনি শিশির ভেজা ঘাসও। তবে শহর থেকে একটু দূরে তাকালেই বোঝা যায় মাঘের রুক্ষতায় কত কাঁপছে প্রকৃতি। সেই রুক্ষতা দূরে সরিয়ে, স্নিগ্ধতার স্পর্শে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে তৃতীয়বারের মতো ‘শীতের নগরী’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ‘হিম উৎসব-২০১৯।’

‘সু-আশায় কেটে যাক কু-আশার ঘোর’ এই স্লোগানকে ধরে অনুষ্ঠিত হলো এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। ১৭ জানুয়ারি বিকাল তিনটায় অমর একুশের পাদদেশ থেকে ‘হিমযাত্রা’র মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন। চলুন দেখে নেওয়া যাক আলোকচিত্রে হিম উৎস – ২০১৯।

হিম

ছবি : হিম উৎসবে লোক ঐতিহ্যের সাজ

সাপ

ছবি : গোখরার আগমনে শুরু হয় সাপ খেলা

ছবি

ছবি : সাপুড়িয়ার তালে ফনা তুলে নাচে গোখরা

সাপ

ছবি : এ এক মিতালীমাখা অনুক্ষণ

সাপ

ছবি : সাপ হাতে খুশিতে হাসে দর্শনার্থী

লঅঠি

ছবি : ঢাকির লাঠিতে বাজছে ঢাক

লাঠি

ছবি : লাঠি খেলায় দর্শকদের মাতাচ্ছে সর্দার বাড়ির লাঠিয়াল

লাঠি

ছবি : লাঠির কসরত দেখাতে ব্যস্ত লাঠিয়াল

হিম

ছবি : মাকড়সার জালে জড়িয়েছে শীত

ফ্র

ছবি : সন্ধ্যা বাতি

ছবি

ছবি : মনিপুরী নৃত্যে শিল্পী

নৃত্য

ছবি : ময়ূর মুদ্রায় মনিপুরী শিল্পী

্েট

ছবি : মনিপুরী নৃত্যে শিল্পী

ঙি

ছবি : গাজীর গানে শিল্পীবৃন্দ

ছবি

ছবি : বয়াতির গানে গানে নাচ

ছবি

ছবি : ভোরের পুকুরে শাপলার হাসি

ছকি

ছবি : কবিতার ছন্দে দর্শকদের মুগ্ধ করছে বেড়ে ওঠা পুষ্প

ছবি

ছবি : কবিতা আবৃত্তি করছেন কবি ও বাচিক শিল্পী মারিয়াম ছন্দা

ছবি

ছবি : স্বরচিত কবিতা আবৃত্তি করছে কবি ফারুক সুমন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রাক্তন সুন্দরী স্ত্রী রেহাম

ইমরান খানের সঙ্গে বিয়ের কারণে পাকিস্তানের সাংবাদিক রেহাম খান আলোচনায় এসেছিলেন। দেখুন সুন্দরী রেহাম খানের ছবি।

১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন রেহাম। তার বাবা চিকিৎসক নায়ার রমজান।

১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন রেহাম। তার বাবা চিকিৎসক নায়ার রমজান।

রেহাম বিবিসিতে আবহাওয়া সংক্রান্ত একটি শো সঞ্চালনা করতেন। বর্তমানে পাকিস্তানের ডন নিউজে ‘রেহাম খান শো’ নামের এক টক শো উপস্থাপনা করেন।

রেহাম বিবিসিতে আবহাওয়া সংক্রান্ত একটি শো সঞ্চালনা করতেন। বর্তমানে পাকিস্তানের ডন নিউজে ‘রেহাম খান শো’ নামের এক টক শো উপস্থাপনা করেন।

নর্থ লিন্ডসে কলেজ থেকে ব্রডকাস্ট জার্নালিজমে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

নর্থ লিন্ডসে কলেজ থেকে ব্রডকাস্ট জার্নালিজমে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

লিগাল টিভি, আজ তক, পিটিভি, নিও টিভি, নিউজ ওয়ানসহ একাধিক টিভি চ্যানেলে রেহামকে দেখা গিয়েছে।

লিগাল টিভি, আজ তক, পিটিভি, নিও টিভি, নিউজ ওয়ানসহ একাধিক টিভি চ্যানেলে রেহামকে দেখা গিয়েছে।

মাত্র ১৯ বছর বয়সে ব্রিটিশ মনোবিদ এজাজ রহমানের সঙ্গে প্রথম বিয়ে হয় রেহামের।

মাত্র ১৯ বছর বয়সে ব্রিটিশ মনোবিদ এজাজ রহমানের সঙ্গে প্রথম বিয়ে হয় রেহামের।

রেহাম ও এজাজের তিন সন্তান। বিচ্ছেদের পরে তিন সন্তানই থাকেন রেহামের কাছে।

রেহাম ও এজাজের তিন সন্তান। বিচ্ছেদের পরে তিন সন্তানই থাকেন রেহামের কাছে।

প্রথম বিয়ে ভাঙার কারণ হিসেবে এজাজের অ্যালকোহলের প্রতি আসক্তিকেই দায়ী করেছেন রেহাম।

প্রথম বিয়ে ভাঙার কারণ হিসেবে এজাজের অ্যালকোহলের প্রতি আসক্তিকেই দায়ী করেছেন রেহাম।

ইমরানের সঙ্গে ডিভোর্সের পরে পুরোদস্তুর সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন রেহাম।

ইমরানের সঙ্গে ডিভোর্সের পরে পুরোদস্তুর সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন রেহাম।

২০১৫ সালে রেহামের দ্বিতীয়বার বিয়ে হয় কিংবদন্তি ইমরান খানের।

২০১৫ সালে রেহামের দ্বিতীয়বার বিয়ে হয় কিংবদন্তি ইমরান খানের।

বেশি দিন নয়, মাত্র দশ মাস ইমরানের সঙ্গে ঘর করেছিলেন রেহাম। তারপরেই ফের বিবাহ বিচ্ছেদ হয় তার।

বেশি দিন নয়, মাত্র দশ মাস ইমরানের সঙ্গে ঘর করেছিলেন রেহাম। তারপরেই ফের বিবাহ বিচ্ছেদ হয় তার।

ইমরানের সঙ্গে বিচ্ছেদের পরে নিজের স্মৃতিকথা সম্বলিত বই ‘রেহাম খান’ প্রকাশ করেন তিনি। সেই বইয়ে ইমরানের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ আনেন।

ইমরানের সঙ্গে বিচ্ছেদের পরে নিজের স্মৃতিকথা সম্বলিত বই ‘রেহাম খান’ প্রকাশ করেন তিনি। সেই বইয়ে ইমরানের বিরুদ্ধে একাধিক ভয়ঙ্কর অভিযোগ আনেন।

ইমরানের বিকৃত যৌন জীবন থেকে ড্রাগ আসক্তি-রেহাম খানের ‘মেমোয়ার’ যেন আস্ত এক বারুদের স্তূপ।

ইমরানের বিকৃত যৌন জীবন থেকে ড্রাগ আসক্তি-রেহাম খানের ‘মেমোয়ার’ যেন আস্ত এক বারুদের স্তূপ।

ভারত ভ্রমণের সময় স্বর্ণমন্দিরের সামনে রেহাম।

ভারত ভ্রমণের সময় স্বর্ণমন্দিরের সামনে রেহাম।

কিংবদন্তি ফুটবল খেলোয়াড় পেলের সঙ্গে একই ফ্রেমে রেহাম।

কিংবদন্তি ফুটবল খেলোয়াড় পেলের সঙ্গে একই ফ্রেমে রেহাম।

বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে রেহাম খান।

বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতারের সঙ্গে রেহাম খান।

মনিপুরি মুসলিমদের “বি.এম.ই.টি” এর পূর্ণাঙ্গ কমিটিতে যাঁরা

রফিকুল ইসলাম জসিম ::

বাংলাদেশে বসবাসরত মনিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সেবা সু-পরিচিত সামাজিক সংগঠন বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সাজ্জাদুল হক স্বপন সভাপতি ও মোঃ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক হয়েছে। এই কমিটি মেয়ার্ড ৩ বছর৷ নতুন এই কমিটিতে ৭ জন উপদেষ্টা ও ১৫জন কার্যকরী পরিষদ রয়েছে ।

উপদেষ্টা মণ্ডলীঃ

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা মণ্ডলী যারা হলেন, মোঃ আব্দুল মজিদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ সালেহ আহমদ, হাজী মোঃ আব্দুস সামাদ, মোঃ আমজদ আলী, মোঃ খুরশেদ আলী, মোঃ বদরুল ইসলাম ৷

কার্যনির্বাহী পরিষদঃ

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর কার্যকরী কমিটি তালিকা যারা রয়েছে, সভাপতি সাজ্জাদুল হক স্বপন, সহ সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক তমিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক আজিজ আহমদ,

কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ প্রচার সম্পাদক মো আব্দুল বাহার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ূন রেজা সোহেল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমদ সদস্য মোঃ শাহাজ উদ্দিন,

সদস্য মোঃ আব্দুল মতিন , সদস্য মোঃ আলী সরওয়ার, সদস্য মেহেরুন নেছা রিনি ।

বাংলাদেশে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের মধ্যে স্বল্প পরিচিত মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের সুপরিচিত শিক্ষা-সেবামূলক সংগঠন বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাষ্ট ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠালগ্ন ১৯৮৫ সাল থেকে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক সাহায্য প্রদান এবং গুনীজন সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে । নতুন কমিটির যোগ্য নেতৃত্বে প্রানের বিএমইটি সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি ৷

চাকরি দেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়

দেশে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। মণিপুরি মুসলিম বিডি পরিবার চেষ্টা করে যাচ্ছে যুবসমাজকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেওয়ার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া ও বাছাই করা আপনার দায়িত্ব।

চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। সঙ্গেই থাকুন… মণিপুরি মুসলিম বিডি সাথে

জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

৪টি পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল : ৯,৩০০-২২৪৯০ টাকা

আবেদনের ঠিকানা : প্রার্থীকে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার বরাবর ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ৫ ফেব্রুয়ারি , ২০২০

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে…

বাকী অংশ

Design a site like this with WordPress.com
Get started