মনিপুরি মুসলিমদের “বি.এম.ই.টি” এর পূর্ণাঙ্গ কমিটিতে যাঁরা

রফিকুল ইসলাম জসিম ::

বাংলাদেশে বসবাসরত মনিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সেবা সু-পরিচিত সামাজিক সংগঠন বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সাজ্জাদুল হক স্বপন সভাপতি ও মোঃ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক হয়েছে। এই কমিটি মেয়ার্ড ৩ বছর৷ নতুন এই কমিটিতে ৭ জন উপদেষ্টা ও ১৫জন কার্যকরী পরিষদ রয়েছে ।

উপদেষ্টা মণ্ডলীঃ

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা মণ্ডলী যারা হলেন, মোঃ আব্দুল মজিদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ সালেহ আহমদ, হাজী মোঃ আব্দুস সামাদ, মোঃ আমজদ আলী, মোঃ খুরশেদ আলী, মোঃ বদরুল ইসলাম ৷

কার্যনির্বাহী পরিষদঃ

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর কার্যকরী কমিটি তালিকা যারা রয়েছে, সভাপতি সাজ্জাদুল হক স্বপন, সহ সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক তমিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক আজিজ আহমদ,

কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ প্রচার সম্পাদক মো আব্দুল বাহার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ূন রেজা সোহেল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমদ সদস্য মোঃ শাহাজ উদ্দিন,

সদস্য মোঃ আব্দুল মতিন , সদস্য মোঃ আলী সরওয়ার, সদস্য মেহেরুন নেছা রিনি ।

বাংলাদেশে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের মধ্যে স্বল্প পরিচিত মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের সুপরিচিত শিক্ষা-সেবামূলক সংগঠন বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাষ্ট ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠালগ্ন ১৯৮৫ সাল থেকে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক সাহায্য প্রদান এবং গুনীজন সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে । নতুন কমিটির যোগ্য নেতৃত্বে প্রানের বিএমইটি সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি ৷
Design a site like this with WordPress.com
Get started